প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম
টানা ৯ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগৃহীত ছবি বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। একই সঙ্গে ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো— ঢাকা জেলার হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।
নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা রয়েছে।
এদিকে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।
সময়ের আলো/ইউএমএইচ