দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপারকে (এসপি) বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের একজনকে গোপালগঞ্জে এবং অপরজনকে চুয়াডাঙ্গায় পদায়ন করা

2026-11-22T20:17:23+00:00
2026-11-22T20:17:47+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
জাতীয়
দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৮:১৭ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপারকে (এসপি) বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের একজনকে গোপালগঞ্জে এবং অপরজনকে চুয়াডাঙ্গায় পদায়ন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বাংলাদেশ পুলিশ  অতিরিক্ত পুলিশ সুপার  বদলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: