ডিএমপির সেরা বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। একই মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে

2026-11-23T01:15:19+00:00
2026-11-23T01:15:19+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপির সেরা বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:১৫ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। একই মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ও দ্বিতীয়-তৃতীয় স্থান অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেছে ডিএমপি।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।

অক্টোবর মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ থানার তালিকায় প্রথম হয়েছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় হয়েছে তুরাগ থানা এবং তৃতীয় স্থান অর্জন করেছে কামরাঙ্গীরচর থানা।

সহকারী পুলিশ কমিশনার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন। দ্বিতীয় হয়েছেন শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এহসানুল হক।

শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় হয়েছেন সায়দাবাদ ফাঁড়ির এসআই মো. রাকিব হোসেন এবং তৃতীয় হয়েছেন সবুজবাগ থানার এসআই মো. জহুরুল ইসলাম।

সহকারী উপপরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. নাদের আলী। দ্বিতীয় হয়েছেন মিরপুর থানার এএসআই এসএম সানোয়ার হোসেন এবং তৃতীয় হয়েছেন হাজারীবাগ থানার এএসআই গোলাম রব্বানী।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করিম।


ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের সার্জেন্ট নয়ন কারন। দ্বিতীয় হয়েছেন পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আশিকুর রহমান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) এবং অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) এবং অতিরিক্ত দায়িত্বে (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট) আবদুল কুদ্দুস চৌধুরী এবং অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা অংশ নেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ডিএমপি  মিরপুর  মিরপুর মডেল থানা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: