রাতভর তিন দফা ভূমিকম্প, ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রাতভর কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে

2026-10-04T03:47:07+00:00
2026-10-04T03:47:07+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
জাতীয়
রাতভর তিন দফা ভূমিকম্প, ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রাতভর কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে ভারতের মিজোরাম ও ত্রিপুরা এবং মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এসব ভূমিকম্প হয়। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।

এর এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এ ভূমিকম্পের কম্পনও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এখন পর্যন্ত এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাত  ভূমিকম্প  ঢাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: