নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না : সারজিস আলম

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে মিথ্যা মামলা দেওয়ার পুরনো সংস্কৃতি এখনো টিকে

2026-07-31T15:47:02+00:00
2026-07-31T15:47:02+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না : সারজিস আলম
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে মিথ্যা মামলা দেওয়ার পুরনো সংস্কৃতি এখনো টিকে আছে। 

শনিবার (৩১ জুলাই) বিএনপি সরকারের সমালোচনা করে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা লেখেন সারজিস আলম।

সারজিস তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাংচুরের মামলা দিয়েছিলো! গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!’

এ ধরনের ঘটনাকে ‘পুরোনো অভ্যাস’ আখ্যা দিয়ে সারজিস আলম পোস্টের শেষাংশে লেখেন, ‘সেই পুরোনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! একটু মর্যাদাবান হোন (Be a little dignified, please)!’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   সোশ্যাল মিডিয়া  সারজিস আলম  এনসিপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: