গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও করা হবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গ্যাসের দাম পুনরায় বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাও করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির

2026-07-31T22:20:05+00:00
2026-07-31T22:20:05+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও করা হবে : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:২০ পিএম 
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
গ্যাসের দাম পুনরায় বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাও করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার গঠনের মাত্র পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বাসা-বাড়িতে ঠিকমতো গ্যাস না পাওয়া গেলেও সাধারণ মানুষকে প্রতি মাসেই বিল পরিশোধ করতে হচ্ছে।

একই সাথে আহত নেতাকর্মীর শারীরিক অবস্থার খোঁজ জানিয়ে তিনি বলেন, আহত আলিফের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে শনিবার বোর্ড মিটিং শেষে চিকিৎসকরা আনুষ্ঠানিক আপডেট জানাবেন।

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় সরাসরি বিএনপির দিকে আঙুল তুলেছেন নাহিদ ইসলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই হামলার পর জড়িতদের বিরুদ্ধে কোনো প্রকার সাংগঠনিক কিংবা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এর মাধ্যমে সরকার মূলত বার্তা দিচ্ছে যে ছাত্রদল বা যুবদল চাইলে যে কারও ওপর হামলা চালাতে পারে এবং তার কোনো প্রতিবাদ হবে না। একই সাথে স্থানীয় পর্যায়ে গেলে সরকারি দলের সংসদ সদস্যদের আসল রূপ স্পষ্ট হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।  

দেশে বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের মচ্ছব চলছে দাবি করে নাহিদ ইসলাম ব্লেন, ইতোমধ্যে ১২টি সংস্থায় দলীয় লোক বসানো হয়েছে। সরকারের এমন জনবিরোধী আচরণ জনগণ কখনোই মেনে নেবে না এবং খুব শিগগিরই বর্তমান সরকার জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে।


সার্বিক পরিস্থিতি তুলে ধরে এনসিপি নেতা সরকারপ্রধানেরও তীব্র সমালোচনা করেন। দেশের বর্তমান নগর ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি বিচারে প্রধানমন্ত্রী তারেক রহমান দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গ্যাস  দাম বাড়ালে  পেট্রোবাংলা  ঘেরাও  নাহিদ ইসলাম 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: