হামলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাফফারা দিতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাজনীতি

সিলেটে কর্মসূচি শেষে ফেরার পথে নিজ গাড়িবহরে হামলার ঘটনায় ইশরাক হোসেনকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন

2026-08-01T02:54:37+00:00
2026-08-01T02:54:37+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
রাজনীতি
হামলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাফফারা দিতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:৫৪ এএম 
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
সিলেটে কর্মসূচি শেষে ফেরার পথে নিজ গাড়িবহরে হামলার ঘটনায় ইশরাক হোসেনকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঘটনাটিকে ‘হত্যার উদ্দেশ্যে হামলা’ আখ্যা দিয়ে তিনি এটি ব্যক্তিগতভাবে নিচ্ছেন বলে জানান।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমার ব্যক্তিগত জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলব— আপনি মস্ত বড় একটা ভুল করেছেন। এই ভুলের কাফফারা আপনাকে দিতে হবে। শেখ হাসিনা আমাকে জেলে নিয়েছিলেন, তার কাফফারা তাকে দিতে হয়েছে।’

শুক্রবার (৩১ জুলাই) রাতে সিলেট নগরে ফেরার পর সার্কিট হাউসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটের জৈন্তাপুরের কর্মসূচি শেষ করে বের হওয়ার তিন-চার মিনিট পর তামাবিল সড়ক দিয়ে শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়। সড়ক থেকে প্রায় ২০০-৩০০ মিটার দূরে অন্ধকার স্থান থেকে একটি বড় ইট প্রচণ্ড বেগে ছুড়ে মারা হয়। ইটটি এসে গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকে।


এতে তিনি হাতে প্রচণ্ড আঘাত পান এবং তার এক সহযোগী কাচের আঘাতে রক্তাক্ত হন। ইটটি হাতে না লেগে মাথায় লাগলে তার মৃত্যু হতে পারত বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমানের প্রতি পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, তিনি একটি মস্ত বড় ভুল করেছেন এবং এর জন্য তাকে মাসুল দিতে হবে। হাসিনা আামকে জেলে নিয়েছিলেন এবং বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। তারেক রহমানকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   হামলা  প্রধানমন্ত্রী  তারেক রহমান  কাফফারা  নাসীরুদ্দীন পাটওয়ারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: