রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের স্থায়ী কমিটি।শনিবার (১ আগস্ট) রাতে

2026-08-01T21:58:38+00:00
2026-08-01T23:33:57+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:৫৮ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ১১:৩৩ পিএম
শনিবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের স্থায়ী কমিটি।

শনিবার (১ আগস্ট) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে আলোচনা ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলের বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। এ ছাড়া দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।

এছাড়াও বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   রাষ্ট্রপতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: