সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় সাগরে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১ আগস্ট)

2026-08-01T22:32:47+00:00
2026-08-01T22:32:47+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
সারাদেশ
সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:৩২ পিএম 
সাগরে ভেসে আসা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় সাগরে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেলে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার হাজীপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয়দের খবর পেয়ে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেড়িবাঁধের ব্লকের মধ্যে এক ব্যক্তির কাপড়বিহীন মরদেহ আটকে থাকতে দেখা যায়। পরে বিষয়টি ফাঁড়ি পুলিশকে জানানো হলে, স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৬টার দিকে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের মরদেহ এটি হতে পারে। তবে পরিচয় নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর। তার মুখে দাড়ি রয়েছে এবং মরদেহে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন প্রাথমিক ভাবে দেখা যায়নি।


তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূল এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা


  বিষয়:   সাগর  অজ্ঞাত  যুবকের মরদেহ  টেকনাফ  কক্সবাজার  সময়ের আলো  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: