চুয়াডাঙ্গায় সাত কেজি স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায়

2026-08-02T00:08:36+00:00
2026-08-02T00:08:47+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় সাত কেজি স্বর্ণসহ আটক ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৮ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ১২:০৮ এএম
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ১৩ কোটি ৩৩ লাখ টাকা।

শনিবার (১ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা দর্শনা পারকেষ্টপুর গ্রাম থেকে এ স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা ছয় বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, চুয়াডাঙ্গার দর্শনা পারকেষ্টপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অবস্থান নেয়।

এ সময় এক ব্যক্তি দর্শনা থেকে মোটরসাইকেল যোগে পারকেষ্টপুর গ্রাম দিয়ে সীমান্ত এলাকায় যাচ্ছিল। ওই ব্যক্তি চেকপোস্টে দাঁড়ালে তার শরীর তল্লাশি করে ৩৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয় বলেও জানান তিনি।


তিনি আরও জানান,  ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ টি স্বর্ণের বার উদ্ধার করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। উদ্ধার স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দর্শনা থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চুয়াডাঙ্গা  স্বর্ণ  আটক  চুয়াডাঙ্গা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: