আইনের শাসন নিশ্চিত করে আহত, শহিদ পরিবার ও দেশের মানুষের নিরাপত্তা দিন

রাজনীতি

এস আলমের পেছনে ঘুরাঘুরি না করে আহতদের নিরাপত্তা নিশ্চিত করুন। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে, তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে;

2026-08-03T21:22:03+00:00
2026-08-03T21:22:03+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
রাজনীতি
নাসীরুদ্দীন পাটওয়ারী
আইনের শাসন নিশ্চিত করে আহত, শহিদ পরিবার ও দেশের মানুষের নিরাপত্তা দিন
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:২২ পিএম 
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
এস আলমের পেছনে ঘুরাঘুরি না করে আহতদের নিরাপত্তা নিশ্চিত করুন। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে, তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে; অথচ আহতদের হুমকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

সোমবার (৩ আগস্ট) রাজধানীতে ‘শহিদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম দেখতে চাই না। আইনের শাসন নিশ্চিত করে আহত ও শহিদ পরিবারের সদস্যদের ও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।


তিনি বলেন, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, শহিদ পরিবারের পুনর্বাসন, হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূরণ হয়নি। অনেক আহত ব্যক্তি ও শহিদ পরিবারের সদস্য এখনও ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। তাই জনগণের সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। অন্যথায় জনগণের প্রত্যাশার সঙ্গে সরকারের অবস্থানের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নাসীরুদ্দীন পাটওয়ারী  আইন  শাসন  আহত  শহিদ পরিবার  নিরাপত্তা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: