ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয়

2026-08-05T21:34:04+00:00
2026-08-05T21:34:04+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় হাইকমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
ভারতের ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

বুধবার (৫ আগস্ট) হাইকমিশনের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। হাইকমিশনের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ সামনে আসায় এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোন, অনলাইন মাধ্যম ও অন্যান্য যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা কিংবা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার চেষ্টা করছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসারেই কঠোরভাবে নিষ্পত্তি করা হয়।


এ কারণে এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কাউকে অর্থ পরিশোধ না করার পাশাপাশি ব্যক্তিগত কিংবা আর্থিক তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।

পাশাপাশি এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো ঘটনার তথ্য পাওয়া গেলে দ্রুত হাইকমিশনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর, স্ক্রিনশট এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য হাইকমিশনের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধও জানানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভিসা  বাংলাদেশি  ভারতীয় হাইকমিশন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: