বাংলাদেশিদের জন্য সহজ হলো ভারতীয় ভিসার আবেদন ফরম

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার আবেদনকারীদের সুবিধার্থে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এতে প্রয়োজনীয় নথিপত্র পূরণে

2026-11-06T15:56:53+00:00
2026-11-06T16:00:34+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশিদের জন্য সহজ হলো ভারতীয় ভিসার আবেদন ফরম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম 
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার আবেদনকারীদের সুবিধার্থে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এতে প্রয়োজনীয় নথিপত্র পূরণে আবেদনকারীদের ভোগান্তি কমার পাশাপাশি এজেন্টের ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করা হচ্ছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রায় তিন সপ্তাহ আগে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ওয়েবসাইটে সংশোধিত ফরমটি প্রকাশ করা হয়েছে। নতুন ফরমের ভাষা ও বিষয়বস্তু আরও সহজবোধ্য করা হয়েছে, যাতে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য বুঝে তা পূরণ করতে পারেন।


হাইকমিশনের এ উদ্যোগের ফলে সব ধরনের ভিসার আবেদনে নথি জমা দেওয়ার প্রক্রিয়ায় অভিন্নতা আসবে। পাশাপাশি পুরো আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, সুবিধাজনক ও আবেদনকারী বান্ধব করাও এ পরিবর্তনের উদ্দেশ্য।

তবে ফরমের কাঠামো সহজ করার ফলে ভিসা পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে নতুন কোনো শর্ত যুক্ত হয়নি। ভিসাসংক্রান্ত আনুষ্ঠানিকতা সহজ করা এবং আবেদনকারীদের সুবিধা বাড়াতে হাইকমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ভারতীয় ভিসা  ভারতীয় হাইকমিশন  বাংলাদেশ  আইভিএসি  ভিসা আবেদন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: