রাজধানীতে অজ্ঞাত তরুণীর খণ্ডিত মাথা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সবুজবাগ মাদরটেক বাগানবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক তরুনীর খন্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৬আগস্ট) সকাল ৮টার

2026-08-06T11:45:54+00:00
2026-08-06T11:45:54+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
রাজধানীতে অজ্ঞাত তরুণীর খণ্ডিত মাথা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৪৫ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর সবুজবাগ  মাদরটেক বাগানবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক তরুনীর খন্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচ থেকে তরুণীর খন্ডিত মাথা ও হাত উদ্ধার করে পুলিশ।

সবুজবাগ থানার উপ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে  সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড়, কালভার্টের নিচে ময়লার স্তুপ থেকে ওই তরুনীর খন্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। মাথা ও হাত দুটি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল।


তিনি আরও জানান, শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি।  খুজে বের করার চেষ্টা চলছে। ওই তরুনী বয়স আনুমানিক (২০) বছর। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাজধানী  অজ্ঞাত তরুণী  খণ্ডিত মাথা  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: