নভেম্বরের শুরুতেই ৩ দিনের ছুটি, বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নভেম্বর মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে দেশের স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য। জাতীয় বিপ্লব ও

2026-10-22T09:26:03+00:00
2026-10-22T09:26:43+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
জাতীয়
নভেম্বরের শুরুতেই ৩ দিনের ছুটি, বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:২৬ এএম  আপডেট: ২২.১০.২০২৬ ৯:২৬ এএম
সংগৃহীত ছবি
নভেম্বর মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে দেশের স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে এই সরকারি ছুটি থাকছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিন ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রাতিষ্ঠানিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং পরদিন ৮ নভেম্বর (রোববার) শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

এর ঠিক আগের দিন ৬ নভেম্বর (শুক্রবার) থাকায় শুক্র, শনি ও রোববার—টানা তিন দিন বন্ধ থাকছে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। একইভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও এই ছুটির সুবিধা মিলবে।


তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব বর্ষপঞ্জি ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। যেমন—ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজার পৃথক ছুটির উল্লেখ নেই।

অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটি অন্তর্ভুক্ত না থাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই টানা ছুটির বিষয়টি নিশ্চিত নয়।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো কালীপূজা বা শ্যামাপূজা। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাসহ বিভিন্ন অঞ্চলে উৎসবটি সাড়ম্বরে পালিত হয়। এই বিশেষ দিনে ভক্তরা দীপাবলি বা আলোর উৎসবে মেতে ওঠেন।

সময়েরে আলো/জোই
  বিষয়:   নভেম্বর  ছুটি  বন্ধ  শিক্ষাপ্রতিষ্ঠান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: