ছোট ভাইয়ের বউ-সন্তান নিয়ে পালিয়ে বিদেশে বড় ভাই

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে ছোট ভাইয়ের স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে বড় ভাই বিদেশে পাড়ি দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। উপজেলার ৯ নম্বর

2026-08-07T20:13:46+00:00
2026-08-07T20:13:46+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ছোট ভাইয়ের বউ-সন্তান নিয়ে পালিয়ে বিদেশে বড় ভাই
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:১৩ পিএম 
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে ছোট ভাইয়ের স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে বড় ভাই বিদেশে পাড়ি দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। উপজেলার ৯ নম্বর চর গাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুমচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ওই এলাকার মো. জালাল উদ্দিনের বড় ছেলে মো. আবুল বাশারের সঙ্গে তার ছোট ভাই মো. হেলাল উদ্দিনের স্ত্রী রোজিনা আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে আবুল বাশার ছোট ভাইয়ের স্ত্রী রোজিনা আক্তার ও তার শিশুপুত্র সাইফান ইসলামকে নিজের স্ত্রী-সন্তান হিসেবে পরিচয় দিয়ে পাসপোর্ট তৈরি করেন এবং সম্প্রতি তাদের নিয়ে বিদেশে চলে যান।

ভুক্তভোগী স্বামী মো. হেলাল উদ্দিন বলেন, আমি আমার স্ত্রীকে কোনো তালাক দিইনি। আমার অজান্তেই স্ত্রী ও সন্তানের ভুয়া পাসপোর্ট তৈরি করে আমার বড় ভাই আবুল বাশার বিদেশে নিয়ে গেছে। মান-সম্মানের ভয়ে প্রথমে পুলিশকে জানাইনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে আবুল বাশার ও রোজিনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।


এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রামগতি  কমলনগর  লক্ষ্মীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: