১৭ বছর এজলাস থেকে চেতনা বিক্রি হয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিগত ১৭ বছর বিচার বিভাগের এজলাস থেকে চেতনা বিক্রি হয়েছে, তা যেনো আর না হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র

2026-08-10T20:57:17+00:00
2026-08-10T20:57:17+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
রাজনীতি
১৭ বছর এজলাস থেকে চেতনা বিক্রি হয়েছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৫৭ পিএম 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিগত ১৭ বছর বিচার বিভাগের এজলাস থেকে চেতনা বিক্রি হয়েছে, তা যেনো আর না হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১০ আগস্ট) দুপুরে সিরডাপে নির্বাচনি সহিংসতা পর্যবেক্ষণ প্রতিবেদন- বাংলাদেশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি। যৌথভাবে এ আলোচনার আয়োজন করে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও অধিকার।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের দেশে যে ধরনের বিচারক ১৭ বছরে দেখা গেছে, এজলাস থেকে হুমকি দিচ্ছেন, এজলাসে বসেই চেতনা বিক্রি করছেন— সেটার যেন পুনরাবৃত্তি না হয়। সুবিবেচনাপ্রসূত রায় দেবেন, এই মানসিকতার মানুষ বিচারক হবেন, সেটাই কাম্য।’

তিনি বলেন, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে ১০০ ভাগ অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শতভাগ সুষ্ঠু নির্বাচন ভারতেও সম্ভব নয়, ভারতেও নির্বাচন নিয়ে প্রতিনিয়ত অভিযোগ ওঠে। কিন্তু যখন ফলাফল হয়ে যায়, তখন সবাই মেনে নেয়।

তিনি আরও বলেন, ‘সরকার ও বিরোধী দল প্রত্যেকে যদি ভাষা, শব্দ প্রয়োগ ও বাক্যবিন্যাসের ক্ষেত্রে সতর্ক থাকেন, তাহলে নেতা-কর্মীদের মধ্যে সহিংস মনোভাব গড়ে উঠবে না। গণতন্ত্রায়ণের যত আইনকানুনই করা হোক না কেন, কোনো লাভ হবে না যদি মানসিকতার পরিবর্তন না হয়।’


বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত হওয়ায় ৫ আগস্টের পর থেকে এবং গত কয়েক দিন পর্যন্ত অনেক নেতা-কর্মীকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার, অব্যাহতি, শোকজসহ নানা ধরনের শাস্তি দেওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘এটিও একটা ইতিবাচক অগ্রগতি, আগে তো হয়নি। আগে কোনো রংবাজ বা মাসলম্যান বিরোধী দলের কার্যালয় ভাঙলে বা বিরোধী দলকে প্রতিহত করলে বাহবা দেওয়া হতো। এই প্রথমবার বিএনপি দলীয় কোনো মাস্তান এবং সন্ত্রাস, দখলের সঙ্গে যুক্ত কাউকে ক্ষমা করেনি। যখন একটা দল নিজের নেতা-কর্মীদের শাসনের জন্য সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, সেই দল তো রাইট ট্র্যাকে (সঠিক পথ) আছে।’

তিনি বলেছেন, বিরোধী দল অবশ্যই সরকারের তীব্র সমালোচনা করবে। কিন্তু সেই সমালোচনাগুলো হতে হবে গঠনমূলক, মিউচ্যুয়ালি বেনিফিশিয়াল (উপকারী) এবং লুকিং ফরওয়ার্ড (সামনের দিকে এগিয়ে যাওয়ার)। তাহলেই গণতন্ত্রের পথচলা মসৃণ হবে এবং রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ হবে। আর প্রথমে নিজের দিকে তাকিয়ে তারপর অন্যের দিকে তাকাতে হবে। সেটা হবে গণতন্ত্রের জন্য অপরিহার্য শর্ত। কিন্তু যদি ক্রমান্বয়ে একতরফা হন...। প্রবাদ আছে— এক হাতে তালি বাজে না। ফলে দুই হাতের বিষয়ে খবর নিয়ে কথা বলতে হবে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   এজলাস  চেতনা  রিজভী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: