প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।সোমবার (১০ আগস্ট) সকালে

2026-08-10T21:22:28+00:00
2026-08-10T21:22:28+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:২২ পিএম 
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের পরবর্তী করণীয় নিয়ে আলোচনার জন্যই হাইকমিশনারের এই সফর। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ যোগাযোগের বিভিন্ন বিষয় উঠে এসেছে বলে জানা গেছে।

ঢাকায় ভারতীয় দূতাবাসের এক কূটনীতিক দৈনিক সময়ের আলোকে দীনেশ ত্রিবেদীর দিল্লি যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, দীনেশ ত্রিবেদী মূলত ভারতের একজন রাজনীতিবিদ। বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন পর্যায়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন।


বাংলাদেশ ও ভারতের সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে তাকে ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও রাজনৈতিক যোগাযোগ জোরদারে তার ভূমিকার ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

গত ১২ জুন ঢাকায় দায়িত্ব নেওয়ার পর সোমবারই প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকের পরপরই তার দিল্লি সফরকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনৈতিক সংশ্লিষ্টরা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  দিল্লি  ভারতীয় হাইকমিশনার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: