মুম্বাইয়ে ভূমিধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মুম্বাইয়ের কুরলা এলাকায় ভূমিধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার থেকে পাঁচজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে

2026-08-12T11:25:36+00:00
2026-08-12T11:25:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মুম্বাইয়ে ভূমিধসে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:২৫ এএম 
ছবি : সংগৃহীত
ভারতের মুম্বাইয়ের কুরলা এলাকায় ভূমিধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার থেকে পাঁচজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) ভোর ৩টা ৪৮ মিনিটে ঘাটকোপারের চিরাগ নগরের গাউশিয়া চাওল এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ি ঢালের একটি অংশ ধসে পড়ে কয়েকটি বাড়ির ওপর মাটি ও ধ্বংসাবশেষ চাপা পড়ে।

ঘটনার পর একাধিক সংস্থার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের অবস্থান শনাক্ত করতে বিশেষায়িত ‘ভিকটিম ডিটেকশন ক্যামেরা’ ব্যবহার করছেন উদ্ধারকারীরা।

মুম্বাই ফায়ার ব্রিগেড, মুম্বাই পুলিশ ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন।

মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং অতিরিক্ত পৌর কমিশনার (পূর্ব শহরতলি) অবিনাশ ঢাকনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারের জন্য ৩ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন মেয়র। জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে।

পুলিশের উপকমিশনার (ডিসিপি) গণেশ শিন্ডে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো তিন থেকে চারজন আটকা পড়ে থাকতে পারেন। তবে ঠিক কতজন নিখোঁজ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, নিহতদের মরদেহ হাসপাতাল পাঠানো হয়েছে। ঘাটকোপার পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত করবে।

ভূমিধসে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন ১৮ বছর বয়সী সোহেল আনসারি ও ১৪ বছর বয়সী মোহাম্মদ আনসারি। সোহেলের মাথায় এবং মোহাম্মদের পিঠে আঘাত লেগেছে। দুজনের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ভূমিধস. ভারত  মুম্বাই 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: