টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সোম ও মঙ্গলবার টানা দুই দফায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত

2026-08-12T04:40:55+00:00
2026-08-12T04:40:55+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৪০ এএম 
সার্জিও গোর ও দোভাল। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সোম ও মঙ্গলবার টানা দুই দফায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি জয়সওয়াল। তিনি শুধু বলেন, দুই বৈঠকেই ‘ভারত ও যুক্তরাষ্ট্রের বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব’ নিয়ে আলোচনা হয়েছে। 

তিনি আরও বলেন, এই অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। বাণিজ্য, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে উভয় পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। দোভালের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর বৈঠকটিকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন। 

তিনিও বিস্তারিত না জানিয়ে বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। গোর লিখেছেন, বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ভারতের অনেক অভিন্ন লক্ষ্য রয়েছে এবং আমাদের পারস্পরিক সম্পৃক্ততা ক্রমেই বাড়ছে। 


দোভালের সঙ্গে গোরের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তার দায়িত্ব শুধু ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পর্যায়ে সীমাবদ্ধ নয়। তার দায়িত্বের আওতায় ভারত থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিশাল অঞ্চল রয়েছে। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিবেশী অঞ্চলে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার সময়েই দোভাল-গোরের বৈঠক হলো।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 




  বিষয়:   দুদিন  সার্জিও গোর  দোভাল  বৈঠক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: