প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:১১ পিএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও কূটনৈতিক দূত জ্যারেড কুশনার বলেছেন, গাজায় গণহত্যার কারণে ইসরায়েল বিশ্বে একঘরে হওয়ার পথে। নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল ৭ অক্টোবরের ট্র্যাজেডি থেকে ঘুরে দাঁড়িয়ে আরও নিরাপদ ও বিশ্বের সঙ্গে আরও সম্পৃক্ত হতে পারে। অথবা তারা বর্তমান পথেই চলতে পারে, যে পথে তারা বৈশ্বিকভাবে একঘরে হওয়ার দিকে এগোচ্ছে। খবর মিডল ইস্ট আইয়ের।
ইসরাইলের দীর্ঘদিনের সমর্থক কুশনার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পারিবারিক বন্ধু। গাজার পুনর্গঠন তদারকির জন্য বিতর্কিত বোর্ড অব পিসও তাঁর তৈরি। তবে তাঁর মন্তব্যের কারণ স্পষ্ট নয়। জাতিসংঘের হিসাবে, গাজা পুনর্গঠনে খরচ হবে ৭০ বিলিয়ন ডলার। কিন্তু ২৪৫ কোটি ডলারের ৬৬টি প্রকল্পের ছোট উদ্যোগও শুরু করতে হিমশিম খাচ্ছেন কুশনার।
সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে এক উপস্থাপনায় তিনি বিভিন্ন বিষয়ে বিলম্বের জন্য নানা কারণকে দায়ী করেন। উপসাগরীয় দেশগুলো অর্থ আটকে রেখেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের কারণে তারাও অর্থনৈতিক সংকোচনের মুখে পড়েছে।
গাজার যুদ্ধোত্তর পরিকল্পনার অন্যতম মার্কিন কর্মকর্তা আরিয়ে লাইটস্টোন বসন্তে অর্থ চাইতে সৌদি আরবে গিয়ে খালি হাতে ফেরেন। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজায় প্রবেশ করেনি, ফিলিস্তিনি টেকনোক্র্যাটরাও রয়ে গেছেন কায়রোয়। টাইমস অব ইসরাইল জানিয়েছে, বোর্ডের ১৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির ২ শতাংশেরও কম পূরণ হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ