ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে নতুন করে হত্যার অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে, এমন

2026-11-25T12:52:26+00:00
2026-11-25T12:53:47+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ১২:৫৩ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে নতুন করে হত্যার অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে, এমন পদক্ষেপে যুদ্ধের অবসান না হয়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন প্রশাসন ও সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবং এ বিষয়ে আলোচনার সঙ্গে পরিচিত আরেক ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে দিয়ে চলমান যুদ্ধের অবসান ঘটানোর সম্ভাব্য উপায় হিসেবে এ ধরনের হামলার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। তবে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। ওই হামলায় দেশটির আরও কয়েকজন শীর্ষ সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক নেতাও প্রাণ হারান।


পরে খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে, বাবার মৃত্যুর ঘটনায় আহত হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

কিন্তু শীর্ষ নেতৃত্বকে হত্যার পরও সংঘাতের অবসান হয়নি। বরং দীর্ঘ নয় মাস ধরে চলা যুদ্ধ থামানোর উপায় খুঁজতে গিয়ে আবারও ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার বিষয়টি আলোচনায় এনেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রশাসনের একাংশ মনে করছে, ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযান চালালে তেহরানের ওপর চাপ বাড়বে এবং যুদ্ধ বন্ধের পথ তৈরি হতে পারে। তাদের যুক্তি, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ইরানের নেতাদের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও যেকোনো সময় তাদের লক্ষ্যবস্তু করার ক্ষমতার বার্তা দেওয়া সম্ভব হবে।

তবে, প্রশাসন ও সামরিক বাহিনীর অন্য কর্মকর্তারা এ পরিকল্পনার বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা করলে ইরানের অবশিষ্ট নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ার পাশাপাশি মার্কিন কর্মকর্তাদের ওপর প্রতিশোধমূলক হামলার ঝুঁকিও বাড়তে পারে।

সূত্র: এনবিসি নিউজ ও আনাদোলু এজেন্সি

সময়ের আলো/মহু
  বিষয়:   ইরান  শীর্ষ নেতা  হত্যা  ডোনাল্ড ট্রাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: