ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের

2026-11-24T23:06:19+00:00
2026-11-24T23:06:19+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
ফিলিস্তিনিদের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের বিল উত্থাপনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে এ পদক্ষেপকে ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করার জন্য ডেমোক্রেটিক পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মিডলইস্ট মনিটরে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মামদানি বলেন, যেসব বসতি স্থাপনকারী অসংখ্য ফিলিস্তিনির জীবন ও জীবিকা ধ্বংস করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে আমাদের এর চেয়েও সামনে এগোতে হবে। বিভিন্ন প্রশাসনের অধীনে আমাদের দেশ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যায় বিলিয়ন বিলিয়ন ডলার অর্থায়ন করে আসছে—এই বাস্তবতা এখন মোকাবিলা করতে হবে। এখনই সময় ভিন্ন পথে হাঁটার।

আগামী জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস। তিনি ঘোষণা দিয়েছেন, নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর প্রথম ১০০ দিনের মধ্যেই নিষেধাজ্ঞা আরোপের বিলটি উত্থাপন করবেন।

দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার জন্য বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ইসরাইলের প্রতি ওয়াশিংটনের নীতি ও সামরিক সহায়তা পুনর্বিবেচনার দাবি ডেমোক্রেটিক পার্টির ভেতরে ক্রমেই জোরালো হচ্ছে। এমন প্রেক্ষাপটেই ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে জোরালো অবস্থান নিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ইসরায়েল  সামরিক সহায়তা  মামদানি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: