রিয়াদের আকাশচুম্বী ভবনে হুতিদের হামলা, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২৪ নভেম্বর)

2026-11-24T21:43:16+00:00
2026-11-24T21:43:16+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রিয়াদের আকাশচুম্বী ভবনে হুতিদের হামলা, আহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম 
রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। সংগৃহীত ছবি
রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রিয়াদের আকাশচুম্বী ওই ভবনে হামলার ঘটনা ঘটে বলে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে।  

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুতি মিলিশিয়ারা। টাওয়ারে হুতিদের হামলার পরপরই রিয়াদের জরুরি সেবা বিভাগ কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। 

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটও রিয়াদের আর্থিক জেলার আকাশচুম্বী ওই ভবনে ‘হামলার’ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করছে বলে জোটের পক্ষ থেকে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। 

রাজধানী সানাসহ পশ্চিম ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুতি মিলিশিয়ারা গত জুলাই মাস থেকে সৌদির বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাবে ওই সময় ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ নতুন করে শুরু হয়।


স্থলভাগেও হুতি যোদ্ধারা এডেনভিত্তিক সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে। যে কারণে ইয়েমেনের স্বীকৃত সরকার চলতি মাসে দেশটির বিশাল এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।  

এর আগে, চলতি মাসে রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন এবং সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরে হামলা চালিয়েছিল হুতিরা। ওই ঘটনায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

এ ছাড়া গত ৮ নভেম্বর রিয়াদে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনেও হামলা চালিয়েছিল গোষ্ঠীটি। 


সময়ের আলো/ইউএমএইচ 


  বিষয়:   রিয়াদ  হুতি  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: