রোহিঙ্গা গণহত্যার রায় : যুক্তরাজ্যের অনুরোধে বুধবার বসছে জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর জরুরি বৈঠক ডাকছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধে

2026-11-24T22:10:54+00:00
2026-11-24T22:10:54+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রোহিঙ্গা গণহত্যার রায় : যুক্তরাজ্যের অনুরোধে বুধবার বসছে জরুরি বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:১০ পিএম 
রোহিঙ্গা শরণার্থীরা। সংগৃহীত ছবি
রোহিঙ্গা শরণার্থীরা। সংগৃহীত ছবি
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর জরুরি বৈঠক ডাকছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধে আগামী বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ডিসেম্বরেও বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের আরেকটি আনুষ্ঠানিক বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছে দেশটি। 

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে। 

গত ১৯ নভেম্বর গাম্বিয়ার করা মামলায় ৯-৬ ভোটে ঐতিহাসিক রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত। রায়ে বলা হয়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। একই সঙ্গে দেশটি ১৯৪৮ সালের গণহত্যা সনদও লঙ্ঘন করেছে।

২০১৭ সালের ওই সামরিক অভিযানে ১০ হাজারের বেশি রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে বাংলাদেশে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন।

আইসিজের রায়ের পর মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে—

গণহত্যার স্বীকৃতি: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমন্সে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সামরিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা: মিয়ানমারের পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ জব্দের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।


বিমান চলাচলের জ্বালানি সরবরাহ বন্ধের উদ্যোগ : মিয়ানমারে বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধে দেশটিতে বিমানের জ্বালানি সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কূটনৈতিক পদক্ষেপ : গত সপ্তাহে লন্ডনে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছে যুক্তরাজ্য।

মানবিক সহায়তা ও বিচারপ্রক্রিয়ায় অর্থায়ন : রাখাইন রাজ্যের প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তায় নতুন করে ৫০ লাখ পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। এ ছাড়া ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং নির্যাতনের তথ্য-প্রমাণ সংরক্ষণের জন্য আরও ৩০ লাখ পাউন্ড অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

রোহিঙ্গা সংকটের সমাধান, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক পর্যায়ে চাপ বাড়ানোর অংশ হিসেবেই এসব পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য।  


সময়ের আল/ইউএমএইচ 
  বিষয়:   রোহিঙ্গা  গণহত্যা  মিয়ানমার  যুক্তরাজ্য  জরুরি বৈঠক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: