ছক কষে ভারতের গণতন্ত্র দুর্বল করেছে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পরিকল্পিতভাবে দেশটির মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

2026-11-24T23:03:50+00:00
2026-11-24T23:03:50+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ছক কষে ভারতের গণতন্ত্র দুর্বল করেছে মোদি সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পরিকল্পিতভাবে দেশটির মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মার্কিন সময় সোমবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, দমন-পীড়ন, দুর্নীতি ও ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদে ভারতে বিক্ষোভ বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, বিজেপি সরকার সংসদকে উপেক্ষা করছে, বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন চালাচ্ছে এবং তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ার পাশাপাশি বিচার বিভাগেও হস্তক্ষেপ করা হচ্ছে। এইচআরডব্লিউর এশিয়া পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, গত এক দশকে স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়ার ফলে সংখ্যালঘুদের অধিকার খর্ব হচ্ছে এবং দেশটি কর্তৃত্ববাদের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের আইনের মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। ২০২৫ সালের জুন থেকে ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ দেওয়ার ঘটনায় ২০২৬ সালের অক্টোবরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ছাড়া ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) করা ১৯৩ জন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলার অধিকাংশই বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ছিল। তবে অভিযুক্ত রাজনীতিবিদরা বিজেপিতে যোগ দিলে তদন্ত বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিরোধীরা এ প্রক্রিয়াকে ‘ওয়াশিং মেশিন’ বলে অভিহিত করে।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সাংবাদিক ও অধিকারকর্মীদের বিনা বিচারে আটক রাখা হচ্ছে বলেও প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার পরও আদালত হস্তক্ষেপ করেনি। যদিও বিক্ষোভের মুখে নির্বাচন কমিশন কিছু নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে।

ভারতের গণতন্ত্র ও স্বাধীন প্রতিষ্ঠানগুলো রক্ষায় মোদি সরকারের ওপর চাপ প্রয়োগ করতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

সময়ের আলো/ইউএমএইচ 


  বিষয়:   ভারত  গণতন্ত্র  মোদি সরকার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: