ইরানকে স্থলপথে অবরুদ্ধ করা প্রায় অসম্ভব : আরাঘচি

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটির ওপর স্থলপথে অবরোধ আরোপ করা প্রায় অসম্ভব। ইরানের বিশাল ভূখণ্ড এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে

2026-11-24T22:48:10+00:00
2026-11-24T22:53:26+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে স্থলপথে অবরুদ্ধ করা প্রায় অসম্ভব : আরাঘচি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম  আপডেট: ২৪.১১.২০২৬ ১০:৫৩ পিএম
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটির ওপর স্থলপথে অবরোধ আরোপ করা প্রায় অসম্ভব। ইরানের বিশাল ভূখণ্ড এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তবর্তী প্রদেশগুলোর গভীর সম্পর্কের কারণে এ ধরনের অবরোধ কার্যকর করা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনার (আইএসএনএ) প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাদেশিক কার্যালয়ের প্রধানদের অংশগ্রহণে আয়োজিত একটি সেমিনারের ফাঁকে এসব কথা বলেন আরাঘচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির বিশাল ভূখণ্ড ও বিভিন্ন প্রদেশের সক্ষমতা মার্কিন নিষেধাজ্ঞা এবং নানা বিধিনিষেধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সীমান্তের দুই পাশের মানুষের নিয়মিত যাতায়াত, পারস্পরিক যোগাযোগ এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক সীমান্তবর্তী প্রদেশগুলোকে বিশেষ সক্ষমতা দিয়েছে। এর ফলে শত্রুপক্ষ যেসব পথ বা যোগাযোগ বন্ধ করতে চায়, সেগুলো আবার চালু করার সুযোগ তৈরি হবে।

আরাঘচি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো, বাণিজ্যিক বাধা দূর করা এবং নতুন বাজারে প্রবেশের লক্ষ্যে কাজ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি জানান, নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   আরাঘচি  ইরান  স্থলপথ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: