কলকাতা-শিলিগুড়িতে নয়া ভিসাকেন্দ্র চালু করছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে কেন্দ্র দুটি কার্যক্রম শুরু

2026-11-25T09:33:11+00:00
2026-11-25T09:33:11+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতা-শিলিগুড়িতে নয়া ভিসাকেন্দ্র চালু করছে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ এএম 
বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
ভারতের কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদনকেন্দ্র চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে কেন্দ্র দুটি কার্যক্রম শুরু করবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে বসবাসরত ভারতীয় নাগরিক এবং এসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে ভিসা আবেদন সেবা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস (এসজিজিএস) নামের একটি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটি আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদনকেন্দ্র পরিচালনা করবে।

কলকাতায় নতুন ভিসা আবেদনকেন্দ্রের ঠিকানা সিমসিস টাওয়ার, সল্টলেক সেক্টর-৫, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপি, কলকাতা-৯১।

অন্যদিকে শিলিগুড়ির কেন্দ্রটি হবে সেবক রোডের সিটি মলের প্রথম তলায়, দার্জিলিং-৭৩৪০০১ ঠিকানায়।

এর আগে কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশি ভিসা আবেদনকেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল ডিজিটাল গ্লোবাল লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কলকাতা-শিলিগুড়ি  নয়া ভিসাকেন্দ্র  চালু বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: