আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন

2026-11-25T02:59:45+00:00
2026-11-25T02:59:45+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও দুজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা বাড়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

মঙ্গলবার ভোরে আল ওয়াতান সড়কের দক্ষিণাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৪১ জন যাত্রী নিয়ে চলন্ত একটি বাস রাস্তার পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। গুরুতর আহত অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। আহত ১৪ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশেষায়িত জরুরি উদ্ধারকারী দল। উদ্ধার অভিযানে অংশ নেয় রাস আল খাইমা পুলিশের আল মুনাইয়ে কমপ্রিহেনসিভ পুলিশ স্টেশন ও অনুসন্ধান ও উদ্ধার বিভাগ, হাত্তা পুলিশের টহল দল, দুবাই অ্যাম্বুলেন্স, দুবাই সিভিল ডিফেন্স এবং কাদরা।

নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।


নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রাস আল খাইমা পুলিশ। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংস্থাটি।

চালকদের গাড়ি চালানোর সময় সতর্ক ও মনোযোগী থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। পাশাপাশি সড়কে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। দুর্ঘটনা নিয়ে গুজব ছড়ানো বা যাচাই না করা তথ্য প্রচার না করে আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করতেও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আমিরাত  ভয়াবহ  বাস-ট্রাক সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: