যুক্তরাজ্যে রাজপরিবারের বাড়িতে চুরির চেষ্টা, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস ক্যাথরিনের অবকাশযাপনের বাড়ি অ্যানমার হলে চুরির চেষ্টা ও অনুপ্রবেশের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে

2026-11-25T09:41:42+00:00
2026-11-25T09:41:42+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাজ্যে রাজপরিবারের বাড়িতে চুরির চেষ্টা, গ্রেফতার ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৪১ এএম 
প্রিন্স উইলিয়ামের পরিবার। ছবি : সংগৃহীত
প্রিন্স উইলিয়ামের পরিবার। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস ক্যাথরিনের অবকাশযাপনের বাড়ি অ্যানমার হলে চুরির চেষ্টা ও অনুপ্রবেশের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে নরফোক পুলিশের কাছে স্যান্ড্রিংহাম এস্টেটের অ্যানমার হল এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ডের খবর আসে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।

অভিযানে তল্লাশির জন্য প্রশিক্ষিত কুকুরের পাশাপাশি ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয়। গ্রেফতার দুজন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

অ্যানমার হল প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনের অবকাশযাপনের বাড়ি। তবে তারা সারা বছর সেখানে থাকেন না। ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তার বিষয় উল্লেখ করে এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি কেনসিংটন প্যালেস।

১০ শয়নকক্ষের বাড়িটি ২০১১ সালে উইলিয়াম ও ক্যাথরিনের বিয়ের পর তাদের উপহার দিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। লাল ইটের তৈরি জর্জিয়ান স্থাপত্যশৈলীর বাড়িটি নরফোকের ব্যক্তিমালিকানাধীন স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত। স্যান্ড্রিংহাম হাউস থেকে এর দূরত্ব প্রায় তিন কিলোমিটার।

ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বাড়িটির কাছাকাছি বসবাসকারী ৮৩ বছর বয়সী ভ্যাল ব্ল্যাকমুর। বিবিসিকে তিনি বলেন, এলাকায় সাধারণত কোনো সমস্যা হয় না। তবে পুলিশি গাড়ি ও হেলিকপ্টারের তৎপরতা দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এর আগে ২০২৪ সালে উইন্ডসর ক্যাসল এস্টেটের একটি খামারে অনুপ্রবেশ করে দুটি গাড়ি চুরির ঘটনা ঘটে। রাজপরিবারের সদস্যদের সম্পত্তিতে এ ধরনের অনুপ্রবেশের ঘটনা এবারও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

সূত্র: বিবিসি

সময়ের আলো/এনএন
  বিষয়:   যুক্তরাজ্য  রাজপরিবার  বাড়ি  চুরি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: