চীন-মার্কিন আধিপত্য রুখতে ৫০ বিলিয়ন ইউরোর প্রযুক্তি তহবিল ইউরোপের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নতুন একটি প্রযুক্তি তহবিল গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ তহবিলের মাধ্যমে

2026-11-25T16:43:54+00:00
2026-11-25T16:43:54+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চীন-মার্কিন আধিপত্য রুখতে ৫০ বিলিয়ন ইউরোর প্রযুক্তি তহবিল ইউরোপের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে নতুন একটি প্রযুক্তি তহবিল গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ তহবিলের মাধ্যমে সর্বোচ্চ ৫০ বিলিয়ন ইউরো ( ৬ লাখ ৮৩ হাজার ৩৫৯ কোটি টাকা) বিনিয়োগ করতে চায় জোটটি।   

বুধবার (২৫ নভেম্বর) আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। 

প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, প্রস্তাবিত এ তহবিলের নাম দেওয়া হয়েছে ‘সার্বভৌম প্রযুক্তি ইকুইটি ফান্ড’ (সভরেন টেক ইকুইটি ফান্ড)। ইইউর বিদ্যমান অর্থায়ন কর্মসূচিগুলোর তুলনায় এ তহবিল থেকে বড় অঙ্কের, বেশি ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা হবে।  


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি নিয়ে কাজ করা কোম্পানিগুলো হবে তহবিলটির প্রধান বিনিয়োগের ক্ষেত্র। ইউরোপের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিনির্ভরতা কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  চীন  ইউরো  ইউরোপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: