১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মধ্যেই আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দেশটি দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন

2026-11-25T13:36:06+00:00
2026-11-25T13:38:00+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৩৬ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ১:৩৮ পিএম
পরিবহনমন্ত্রী অর্জুন সিং। ছবি : সংগৃহীত
পরিবহনমন্ত্রী অর্জুন সিং। ছবি : সংগৃহীত
বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মধ্যেই আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দেশটি দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার এমন বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। প্রতিশোধ নেবো; এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না।’


সম্প্রতি বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ২৩ নভেম্বর কলকাতায় এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘বর্তমানে সীমান্ত অত্যন্ত কঠোরভাবে সুরক্ষিত করা হয়েছে। তবে, এখানকার অনেক মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে থাকেন। অন্তত ২ কোটি পশ্চিমবঙ্গের মানুষের আত্মীয় এখনও বাংলাদেশে বসবাস করেন।’

তিনি আরও বলেণ, ‘আর এটা শুধু পশ্চিমবঙ্গের বিষয় নয়। ত্রিপুরা, মেঘালয় এবং অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষেরও আত্মীয় আছে বাংলাদেশে। ফলে, সেখানে যা হচ্ছে তা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন। তবে, আমি সরাসরি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। পররাষ্ট্রমন্ত্রীর (এস. জয়শঙ্কর) নজরে বিষয়টি আনার চেষ্টা করব। শেখ হাসিনাকে নিয়েও আমি কোনো মন্তব্য করব না।’

ঘটনাচক্রে, ১৬ ডিসেম্বরেই ঢাকায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান তিনি। 

সূত্র : ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

সময়ের আলো/মহু
  বিষয়:   বাংলাদেশ  ভারত  দখল  পশ্চিমবঙ্গ  মন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: