বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করবে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। তবে দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে

2026-11-20T22:02:31+00:00
2026-11-20T22:02:31+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করবে না ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:০২ পিএম 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। তবে দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থান জানান।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি বক্তব্যের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠুক, সেটিই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’

এর আগে বুধবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সীমান্তের ওপারের রাজনৈতিক ‘প্রভুদের’ খুশি করতে সহিংসতা চালাচ্ছে।

এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। চুক্তি নবায়নের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অভিন্ন আন্তঃসীমান্ত নদীগুলোর পানিবণ্টন নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় কাঠামো।


তিনি আরও বলেন, ভারতের স্বার্থ সুরক্ষার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি।

এ ছাড়া ২১ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় কর্মকর্তাপর্যায়ের বৈঠক নিয়েও প্রশ্ন করা হয় জয়সওয়ালকে। জবাবে তিনি জানান, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। বৈঠকটি কারিগরি পর্যায়ের হবে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

উল্লেখ্য, ১৯৯৬ সালে দুই দেশের তৎকালীন প্রধানমন্ত্রীরা ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তিতে সই করেন। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। উচ্চপর্যায়ের অংশগ্রহণ ছাড়াই অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে চুক্তিটি নবায়ন করা সম্ভব কি না, সে বিষয়েও মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাংলাদেশ  রাজনীতি  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: