প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি : সংগৃহীতপ্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে আগামী ২২ নভেম্বর ভারত যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দুই দিনের এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন তিনি।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সফরসূচি অনুযায়ী, রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ পৌঁছাবেন বালেন্দ্র শাহ। সন্ধ্যা ৬টায় তাজমহল হোটেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
সোমবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে নেপালের প্রধানমন্ত্রীকে। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
সকাল ১১টায় হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বালেন্দ্র শাহ। দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক বিনিময় এবং যৌথ সংবাদ বিবৃতি দেওয়ার কথা রয়েছে দুপুর ১২টা ২৫ মিনিটে।
একই দিন বিকেল ৩টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বিকেল ৪টা ৫০ মিনিটে ভারত ছাড়ার কথা রয়েছে তার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন বালেন্দ্র শাহ। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম ভারত সফর। সফরে নেপাল-ভারত সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তি ও সমঝোতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/জেডি