তুরস্কে ১০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসন করবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। এ পরিকল্পনার আওতায় রোহিঙ্গাদের দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পুনর্বাসন করা হবে।

2026-11-20T18:18:19+00:00
2026-11-20T18:18:19+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
তুরস্কে ১০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসন করবে মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। এ পরিকল্পনার আওতায় রোহিঙ্গাদের দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পুনর্বাসন করা হবে। শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি সংকটের সমাধান খুঁজতে তুরস্কের সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ১০ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিতে সম্মত হয়েছে তুরস্ক সরকার।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা আরও কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের সহায়তা ও পুনর্বাসনে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়বে বলে আশা করছে মালয়েশিয়া।

তিনি আরও জানান, পরিকল্পনাটি বাস্তবায়নে তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করবে মালয়েশিয়া। এ প্রক্রিয়ায় শরণার্থী বাছাই, দক্ষতা প্রশিক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি এবং পুনর্বাসনের বিষয়গুলো সমন্বয় করা হবে।

তবে পুনর্বাসনের পুরো প্রক্রিয়া শরণার্থীদের সম্মতি এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানায়, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যা ও ব্যাপক যৌন সহিংসতার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যার শামিল।


এদিকে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে মালয়েশিয়ার ওপর চাপ রয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন। তাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।

এ ছাড়া, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমারের ১০ হাজারের বেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   তুরস্ক  রোহিঙ্গা  পুনর্বাসন  মালয়েশিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: