ব্রেক্সিটের ক্ষত মুছে সম্পর্ক জোড়ার পথে ইইউ-যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ব্রেক্সিটের প্রায় এক দশক পর সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য।

2026-11-20T17:41:45+00:00
2026-11-20T17:41:45+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ব্রেক্সিটের ক্ষত মুছে সম্পর্ক জোড়ার পথে ইইউ-যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
ব্রেক্সিটের প্রায় এক দশক পর সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের পর দুই পক্ষের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের চুক্তি চূড়ান্ত হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের কার্যালয় জানিয়েছে, তিনটি নীতিগত বিষয়ে আলোচনা শেষ হয়েছে এবং সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।

ডাউনিং স্ট্রিটের তথ্য অনুযায়ী, দুই পক্ষ তরুণদের যাতায়াত ও কাজের সুযোগসংক্রান্ত একটি কর্মসূচি, স্বাস্থ্য ও উদ্ভিদস্বাস্থ্যবিষয়ক চুক্তি এবং কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপনের বিষয়ে একমত হয়েছে। এসব চুক্তি বাস্তবায়নের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। শিগগিরই যৌথ বিবৃতির মাধ্যমে বিস্তারিত প্রকাশ করা হবে।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র আলজাজিরাকে বলেন, চুক্তি সম্পন্ন হয়েছে এবং আলোচনা শেষ হয়েছে। এখন দুই পক্ষ এর বাস্তবায়ন নিয়ে কাজ করবে।


তিনি আরও বলেন, সব আন্তর্জাতিক চুক্তির মতোই এসব সমঝোতা কার্যকরের আগে সংশ্লিষ্ট দুই দেশের নিজস্ব আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ব্রেক্সিট  ইইউ  যুক্তরাজ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: