একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়, সাইবার নিরাপত্তাপ্রধানকে সরাল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ), আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থা ও কয়েকটি ব্যাংকে ধারাবাহিক প্রযুক্তিগত বিপর্যয়ের পর দেশটির শীর্ষ সাইবার নিরাপত্তা কর্মকর্তাকে পদ

2026-11-20T17:19:08+00:00
2026-11-20T17:19:08+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়, সাইবার নিরাপত্তাপ্রধানকে সরাল হোয়াইট হাউস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ), আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থা ও কয়েকটি ব্যাংকে ধারাবাহিক প্রযুক্তিগত বিপর্যয়ের পর দেশটির শীর্ষ সাইবার নিরাপত্তা কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।

২০২৫ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন কেয়ার্নক্রস। বিবিসির যুক্তরাষ্ট্রের সংবাদ সহযোগী সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের আস্থা হারানোর পর তাকে বরখাস্ত করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে প্রতিরক্ষা দপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিসের নাম ঘোষণা করেছেন।

বার্তা সংস্থা এএফপি ও সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রগুলো কেয়ার্নক্রসের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। তবে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেনি কিংবা দায়িত্ব ছাড়ার কারণ জানায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি অবকাঠামোয় ধারাবাহিক বিপর্যয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের মাধ্যমে এমন সব প্রযুক্তিগত দুর্বলতা শনাক্ত করার সক্ষমতা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে, যা মানুষের পক্ষে এককভাবে খুঁজে বের করা সম্ভব নয়। এসব এআই মডেলের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি।


চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছিলেন, এসব প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে কোনো যোগসূত্র থাকার ‘সামান্যতম প্রমাণও’ নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র কোনো পদ্ধতিগত সাইবার হামলার শিকার হচ্ছে না।

তবে অল্প সময়ের ব্যবধানে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রযুক্তির ওপর নির্ভরশীলতা থাকায় এসব ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কেয়ার্নক্রস এর আগে রিপাবলিকান পার্টির আইনজীবী হিসেবে কাজ করেছেন। পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রাম্পের প্রথম প্রশাসনেও হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দলে ছিলেন তিনি। পরবর্তী সময়ে বেসরকারি খাতে কাজ করার পর ২০২৫ সালের আগস্টে আবার সরকারি দায়িত্বে ফেরেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   প্রযুক্তিগত বিপর্যয়  সাইবার নিরাপত্তাপ্রধান  হোয়াইট হাউস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: