প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৪৯ পিএম
যুক্তরাজ্যে হোটেলনির্ভর আবাসন ব্যবস্থা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। ছবি : সংগৃহীতযুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত আরও আটটি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চলতি বছর দেশটিতে বন্ধ হওয়া এ ধরনের হোটেলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২টিতে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) এ তথ্য জানিয়েছে।
হোম অফিসের বিবৃতিতে বলা হয়, গত গ্রীষ্মের পর থেকে বোর্নমাউথ থেকে ফালকার্ক পর্যন্ত বিভিন্ন এলাকায় আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত আটটি হোটেল বন্ধ করে স্থানীয় জনগোষ্ঠীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য প্রায় ১৪০টি হোটেল চালু রয়েছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৪০০টি। ২০২৪ সালের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার সময় হোটেলের সংখ্যা ছিল ২১৩টি।
হোম অফিসের তথ্য অনুযায়ী, গত এক বছরে হোটেলে বসবাসকারী আশ্রয়প্রার্থীর সংখ্যা অর্ধেকে নেমে বর্তমানে প্রায় ১৬ হাজারে দাঁড়িয়েছে। আগের সরকারের আমলে এ সংখ্যা সর্বোচ্চ ৫৬ হাজারে পৌঁছেছিল। অর্থাৎ সর্বোচ্চ অবস্থানের তুলনায় বর্তমানে হোটেলে থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যা ৭১ শতাংশ কমেছে।
যুক্তরাজ্য সরকারের দাবি, অভিবাসন ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় নেওয়া সংস্কারমূলক পদক্ষেপের ফলে স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ কমছে। পাশাপাশি হোটেলনির্ভর আবাসন ব্যবস্থাও ধীরে ধীরে সংকুচিত হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
সময়ের আলো/এমকে