হোদেইদা বন্দরে হুতিদের স্থাপনায় সৌদি জোটের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদা বন্দরে অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি আরব ও ইয়েমেনে বেসামরিক নাগরিকদের

2026-11-20T20:34:28+00:00
2026-11-20T20:34:28+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হোদেইদা বন্দরে হুতিদের স্থাপনায় সৌদি জোটের অভিযান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম 
হোদেইদা বন্দর। ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদা বন্দরে অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি আরব ও ইয়েমেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করতে ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগে হুতিদের সামরিক সক্ষমতা ও অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত স্থাপনায় এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে জোট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হোদেইদা বন্দরে অস্ত্র চোরাচালান ও পরিবহনে ব্যবহৃত হুতিদের ‘অপারেশনাল সক্ষমতা’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, অভিযান এখনো চলমান। ইয়েমেনের সানা, সাদা ও তাইজ প্রদেশে সামরিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাও হামলার লক্ষ্যবস্তু করা হবে।


এর আগে হোদেইদা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালালে সৌদি আরবের একটি বিদ্যুৎকেন্দ্র, লোহিত সাগরের বন্দরগুলো এবং রিয়াদের আর্থিক কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিল হুতিরা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হোদেইদা বন্দর  হুতি স্থাপনা  সৌদি জোট  অভিযান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: