তেল চোরাচালান ঠেকাতে জুরফ আল-সাখারে নিরাপত্তা চৌকি বসাচ্ছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখার এলাকায় তেল চোরাচালান বন্ধে কৌশলগত তেল পাইপলাইনের পাশে নিরাপত্তা চৌকি স্থাপন শুরু করেছে দেশটির

2026-11-20T18:58:49+00:00
2026-11-20T18:58:49+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
তেল চোরাচালান ঠেকাতে জুরফ আল-সাখারে নিরাপত্তা চৌকি বসাচ্ছে ইরাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখার এলাকায় তেল চোরাচালান বন্ধে কৌশলগত তেল পাইপলাইনের পাশে নিরাপত্তা চৌকি স্থাপন শুরু করেছে দেশটির জ্বালানি পুলিশ। দীর্ঘ কয়েক বছর পর প্রথমবারের মতো সরকারি বাহিনী ওই এলাকায় প্রবেশের প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সিকে (আইএনএ) জ্বালানি পুলিশের কমান্ডার স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামেদ আল-হুসেইনি জানান, পাইপলাইনের সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান ঠেকাতে প্রতি ৫০০ মিটার অন্তর নিরাপত্তা চৌকি বসানো হবে।

তিনি বলেন, বাগদাদের দোরা শোধনাগার পর্যন্ত বিস্তৃত ৪৪১ কিলোমিটার দীর্ঘ কৌশলগত পাইপলাইনের একটি অংশ জুরফ আল-সাখার এলাকার মধ্য দিয়ে গেছে। এর মধ্যে পাঁচ কিলোমিটার অংশ রয়েছে দুর্গম কৃষিজমিতে।


আল-হুসেইনি বলেন, জ্বালানি পুলিশ তেল চোরাচালান কিংবা পাইপলাইনে কোনো ধরনের নাশকতা বা হস্তক্ষেপ বরদাশত করবে না। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নিরাপত্তা চৌকি স্থাপনের কাজ শেষ হবে বলেও জানান তিনি।

২০১৪ সাল থেকে এলাকাটি নিয়ন্ত্রণ করে আসা ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর যোদ্ধারা জুরফ আল-সাখার থেকে সরে যাওয়ার সময় এ উদ্যোগ নেওয়া হলো। ওই এলাকায় দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তেল চোরাচালান চালানোর অভিযোগ রয়েছে গোষ্ঠীটির বিরুদ্ধে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   তেল চোরাচালান  জুরফ আল-সাখার  নিরাপত্তা চৌকি  ইরাক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: