প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজে হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। গত ১০ দিনে অন্তত ৪০টি জাহাজে হামলা চালিয়েছে তারা। ২০২৬ সালে এ পর্যন্ত প্রণালিটিতে ১৬০টির বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানের হিসাব অনুযায়ী, এসব হামলার মাধ্যমে মূলত শত্রুপক্ষ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যয় বাড়ানো হচ্ছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বিপ্লবী গার্ডের বিবৃতিতে জাহাজগুলোর ক্ষয়ক্ষতির বিষয়ে বিভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে। কোনো জাহাজে ধাক্কা লাগা, কোনোটি উত্তপ্ত হয়ে ওঠা কিংবা কোনো জাহাজে আগুন লাগার কথা বলা হচ্ছে। পাশাপাশি ‘অনুমোদিত পথ’ দিয়ে চলাচলের সময় জাহাজগুলো দুর্ঘটনায় পড়েছে বলেও দাবি করছে ইরান।
হরমুজ প্রণালিতে ইরানের উত্তেজনা বাড়ানোর পেছনে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধকে কারণ হিসেবে দেখছে আলজাজিরা। এই অবরোধ ইরানের অর্থনীতিতে চাপ তৈরি করছে। তেহরান মনে করছে, দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে দেওয়া সম্ভব নয়।
এ অবস্থায় হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা চাপ তৈরির কৌশল নিয়েছে ইরান। তাদের লক্ষ্য, হয় পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়া, নয়তো মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারে ওয়াশিংটনকে বাধ্য করা।
এ কৌশল ইরানের জন্য ঝুঁকিপূর্ণ হলেও দেশটি সেই ঝুঁকি নেওয়াকে যথার্থ মনে করছে বলে আলজাজিরার বিশ্লেষণে উঠে এসেছে।
সময়ের আলো/এসএকে