বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের সাবেক ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। তাদের মধ্যে রয়েছেন একসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ

2026-08-12T16:56:03+00:00
2026-08-12T16:58:33+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম  আপডেট: ১২.০৮.২০২৬ ৪:৫৮ পিএম
সংগৃহীত ছবি
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের সাবেক ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। তাদের মধ্যে রয়েছেন একসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা।

বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ছয়টি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।


বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসি ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কাজী আশরাফুল আজীম, কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।

প্রজ্ঞাপনে কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি বরখাস্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে পুলিশের একসময়কার প্রভাবশালী কয়েকজন কর্মকর্তার চাকরির অবসান ঘটল।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিপ্লব  রুহানী  পুলিশ  বরখাস্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: