রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও

2026-08-15T22:10:43+00:00
2026-08-15T22:12:00+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
রাজনীতি
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:১০ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ১০:১২ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সংগৃহীত ছবি
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। 

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই অভিযোগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

ফেসবুক পোস্টে নুর লেখেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে আচমকা হামলা চালায় জামায়াত-শিবিরের অনুসারীরা। 

প্রতিমন্ত্রী নুর জানান, এই হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহান আহমেদসহ দলের অন্তত অর্ধশত নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘জামায়াত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’ 


নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি আহত নেতাকর্মীদের রক্তমাখা ছবিও যুক্ত করে দেন। ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া ও কেন্দ্রীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   রগকাটা  জামায়াত  শিবির  স্বরূপ  নুরুল হক নুর 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: