ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫ আগস্ট) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

2026-08-16T06:16:03+00:00
2026-08-16T06:16:03+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:১৬ এএম 
ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৩৮ জনের প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করেন।


প্রধানমন্ত্রী বলেন, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশা করছেন। পাশাপাশি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে দুর্গত মানুষ প্রয়োজনীয় সহায়তা ও স্বস্তি পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে। প্রয়োজন হলে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   ইন্দোনেশিয়া  ভূমিকম্প  প্রাণহানি  প্রধানমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: