নারী যাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় ঢাকাগামী ট্রেনে হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্ত করা করা নিয়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে বাক-বিতণ্ডা এবং হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি

2026-08-17T22:03:05+00:00
2026-08-17T22:03:05+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারী যাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় ঢাকাগামী ট্রেনে হামলা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:০৩ পিএম 
নারী যাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় ঢাকাগামী ট্রেনে হামলা। ছবি : সময়ের আলো
ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্ত করা করা নিয়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে বাক-বিতণ্ডা  এবং হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর স্টেশনে ট্রেনের ওপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে। 

 রোববার (১৬ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে  কাশিয়ানী উপজেলার মহেশপুর স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। 

প্রত্যক্ষদর্শী রুবায়েত ফেরদৌস, তাহসিন জামান, তামান্না আফরিন জানান,  ঢাকা থেকে গোপালগঞ্জে ঘুরতে আসা কেরানীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী এবং কাশিয়ানীর মহেশপুরের কিছু কিশোর ও যুবক ওই ট্রেনে করেই আবার ঢাকার উদ্দেশ্যে ফিরছিল। যাত্রাপথে ট্রেনে এক নারী যাত্রীর সামনে অশ্লিল ভাষা ব্যবহার করা নিয়ে কয়েকজন যুবকের মধ্যে  বাক-বিতন্ডা শুরু হয়।  একপর্যায়ে এটি  হাতাহাতিতে  রূপ নেয়।  এরমধ্যে বোয়ালমারীর যুবকরা মহেশপুরের যুবকদের ধরে নিয়ে যাওয়ার কথা বলে। মহেশপুরের যুবকরা স্থানীয় লোকজনকে ফোনে মহেশপুর স্টেশনে জড়ো হতে বলে।


রাত সোয়া ৯টার দিকে ট্রেনটি মহেশপুর স্টেশনে পৌঁছালে জড়ো হওয়া লোকজন ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে মারধরের চেষ্টা করে। বিপদ বুঝে রেল কর্তৃপক্ষ ও  যাত্রীরা ভেতর থেকে ট্রেনের দরজা-জানালা বন্ধ করে দেয়। স্টেশনে দলবদ্ধ বিক্ষুব্ধরা বাইর থেকে ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। উত্তপ্ত পরিস্থিতি এড়াতে ট্রেনটি দ্রুত স্টেশন ত্যাগ করে। তবে ভাঙ্গা  স্টেশন ছাড়ার আগে ট্রেনের আসনে বসাকে কেন্দ্র করে মোহাম্মদ রোহন নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে।  এছাড়া দুই শিশুকে বাঁচাতে গিয়ে অপর এক যাত্রী আহত হন। 

ট্রেনের পরিচালক বিজয় বিশ্বাস জানান, ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনে এক নারী যাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। 

ট্রেনের পরিচালক বিজয় বিশ্বাস আরও জানান, শিবচরসহ অন্যান্য স্টেশনে সুরক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রশাসনিক সহায়তার চাইলে পরবর্তীতে কেরানীগঞ্জ স্টেশনে রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়। 

সময়ের আলো/আতা
  বিষয়:   নারী  যাত্রী  উত্ত্যক্ত  ঢাকা  ট্রেন  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: