তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নাটোর, গাইবান্ধা ও রংপুর এ তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।বুধবার (১৯ আগস্ট) রাতে

2026-08-20T07:42:55+00:00
2026-08-20T07:42:55+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
জাতীয়
তিন জেলায় নতুন ডিসি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:৪২ এএম 
সংগৃহীত ছবি
নাটোর, গাইবান্ধা ও রংপুর এ তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।

আদেশে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোছা. সুমনী আক্তারকে নাটোরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়।

প্রজ্ঞাপন জারির পর তাদের তিনজনকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে জানা গেছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   তিন জেলা  নতুন ডিসি  নিয়োগ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: