সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, ‘রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রীপদ শূণ্য হবে। তখন তিনি এমপি বা মন্ত্রী নন। তখন থেকে তিনি মহামান্য রাষ্ট্রপতি। শূণ্য আসনে পুনরায় ভোটগ্রহণ হবে। ’
এদিকে, জামায়াতের আলোচিত এমপি গাজী নজরুল ইসলামের ভোট প্রদান নিয়ে চিফ হুইপ বলেন, এটি তার দল তথা জামায়াতে ইসলামী বলতে পারবে।
বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ যেহেতু সংসদ সদস্য সেহেতু তিনিও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।
সময়ের আলো/কেএইচও