রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত রয়েল এইড হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানা

2026-08-22T23:41:53+00:00
2026-08-22T23:41:53+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
জাতীয়
রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:৪১ পিএম 
রয়েল এইড হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত রয়েল এইড হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।


তিনি জানান, খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে রাত ১১টার দিকে আগুনের খবর আসে। তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাজধানী  খিলগাঁও  হাসপাতাল  আগুন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: