ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

চা-বিরতির পর মাত্র তিন বলেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। নাথান লায়নের জোড়া আঘাতে ৯৫ রানে শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয়

2026-08-23T11:22:50+00:00
2026-08-23T11:24:13+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
খেলা
ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:২২ এএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ১১:২৪ এএম
ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। সংগৃহীত ছবি
চা-বিরতির পর মাত্র তিন বলেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। নাথান লায়নের জোড়া আঘাতে ৯৫ রানে শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে অস্ট্রেলিয়ার ২১০ রানের জবাবে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ।

বিরতির পর প্রথম বলেই তাসকিন আহমেদকে ফিরিয়ে দেন লায়ন। স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ১১ বলে ৮ রান করে ফেরেন তাসকিন।

এর পরের বলেই শরিফুল ইসলামকে মিচেল স্টার্কের ক্যাচে পরিণত করেন লায়ন। এই উইকেটের সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস এবং ম্যাচও।


এর আগে প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ২১০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থামে ৯৫ রানে। ফলে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

সময়ের আলো/জেডি  

  বিষয়:   দুই দিন  ইনিংস  রান  হারল  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: