পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

সময়ের আলো ডেস্ক

ইসলাম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ

2026-08-26T09:08:24+00:00
2026-08-26T09:10:26+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ইসলাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:০৮ এএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ৯:১০ এএম
মুসলিম উম্মাহর কাছে ঈদে মিলাদুন্নবীর দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছবি : প্রতীকী
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলজুড়ে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন।

মহানবী (সা.)-এর আগমনের আগে আরব সমাজ নানা অনাচার, হানাহানি, মূর্তিপূজা ও অরাজকতায় নিমজ্জিত ছিল। এ সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অজ্ঞতার যুগ বলা হয়। মানবজাতিকে সেই অন্ধকার থেকে মুক্ত করে সত্য ও আলোর পথে পরিচালিত করতেই মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে পৃথিবীতে পাঠান।

শৈশব থেকেই মহানবী (সা.) আল্লাহর প্রতি গভীর অনুরাগী ছিলেন। তিনি প্রায়ই হেরা পর্বতের গুহায় ধ্যান ও ইবাদতে সময় কাটাতেন। ২৫ বছর বয়সে তিনি বিবি খাদিজা (রা.)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন এবং মানবজাতির জন্য আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব পান।

মহানবী (সা.)-এর জীবন ছিল শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষ ও বিভেদ পরিহার করে ন্যায়, সাম্য ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায়। এ কারণেই মুসলিম বিশ্বের কাছে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।


বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার বাদ মাগরিব থেকে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জামায়াতে ইসলামী ও দলটির বিভিন্ন সংগঠন সিরাতুন্নবী (সা.) নামে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। আজ বাদ আসর বাংলামোটরে দলীয় কার্যালয়ে মেহফিলে ইশক রাসুল (সা.) ও নাত-সন্ধ্যার আয়োজন করেছে এনসিপি।

সময়ের আলো/মহু
  বিষয়:   ঈদে মিলাদুন্নবী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: